মেহেরপুর সীমান্তে আটক বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ

আপলোড তারিখঃ 2025-08-22 ইং
মেহেরপুর সীমান্তে আটক বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ ছবির ক্যাপশন:

মেহেরপুরের কুতুবপুর-কাথুলী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে আটক ইকবাল হোসেনকে ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার রাতে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।

ইকবাল হোসেন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের জারাবাত হোসেনের ছেলে। তিনি সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে ভারতের ভেতরে ঘাস কাটতে গেলে ৫৬ ব্যাটালিয়ন বিএসএফের তেইনপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। পরে বিজিবির কাথুলী কোম্পানি কমান্ডার প্রতিপক্ষ বিএসএফ কমান্ডারের সাথে যোগাযোগ করলে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩৩/৩-এস এর কাছে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে বিএসএফ আনুষ্ঠানিকভাবে ইকবাল হোসেনকে বিজিবির কাছে হস্তান্তর করে।

পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে গাংনী থানায় সোপর্দ করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মোর্শেদ রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধসহ অবৈধ কার্যকলাপ বন্ধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)