ঝিনাইদহে বন্ধুত্বের দ্বন্দ্বে পিতা খুন

আপলোড তারিখঃ 2025-08-22 ইং
ঝিনাইদহে বন্ধুত্বের দ্বন্দ্বে পিতা খুন ছবির ক্যাপশন:

স্কুলের দুই বন্ধুর বিবাদের জের ধরে আরেক বন্ধুর পিতা খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ আদালত চত্বরের নাসিরের চায়ের দোকানে। নিহত মঞ্জুরুল ইসলাম মনজের (৩৫) শহরের লক্ষ্মীকোল গ্রামের ইয়াকুব আলীর ছেলে। মনজের নিহত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে আসামিদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত মনজের বিশ্বাসের ছেলে রিফাত বিশ্বাস ঝিনাইদহ পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে পড়ে। তার বন্ধু আিেবরর সঙ্গে সম্প্রতি ২০ টাকার নাস্তা খাওয়া নিয়ে মতানৈক্য ও বিরোধ দেখা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে রিফাতকে মারধর করে ক্লাসের বন্ধু আবীর ও তার ভাই গয়াসপুর গ্রামের শাহ আলম এবং ইমরান।


গত ১৩ আগস্ট দুপুরে রিফাতের পিতা মনজের বিশ্বাস তার ছেলেকে কেন মারধর করা হলো তা জানতে চেয়ে ফোন করেন শাহ আলমকে। এতে তারা ক্ষুব্ধ হয়ে ঝিনাইদহ আদালত চত্বরে জনৈক নাসিরের চায়ের দোকানে আসে এবং মনজের বিশ্বাসের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আসামি শাহ আলম ও তার দুই ভাই আবীর এবং ইমরান ধারালো অস্ত্র দিয়ে গলা ও ঘাড়ে আঘাত করে। এতে তার ঘাড়ের শিরা কেটে যায়। মুমূর্ষু অবস্থায় মনজের বিশ্বাসকে প্রথমে ফরিদপুর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার মারা যান। মনজের বিশ্বাসের মৃত্যুর খবরে আসামিদের বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।


এ ঘটনায় গত ১৬ আগস্ট নিহতের মা লক্ষ্মীকোল গ্রামের আসমানী খাতুন বাদী হয়ে তিনজনের নামে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেছিলেন। মামলায় প্রধান আসামি গয়াসপুর গ্রামের আলী কদর ডাকাতের ছেলে শাহ আলম ও তার দুই ভাই আবীর এবং ইমরান গত ১৮ আগস্ট সেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে শাহ আলম ব্যতীত অপর দুই ভাইকে আদালত জামিন দেন। বর্তমানে শাহ আলম জেল হাজতে আছে।


এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আহত হওয়ার এক সপ্তাহ পর মনজের বিশ্বাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মায়ের দায়ের করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)