ছবির ক্যাপশন:
তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডলাইন সামিট-২৫’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আলমডাঙ্গার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ সামিটে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী। এসময় উপস্থিত ছিলেন নিগার সিদ্দিকী ডিগ্রি কলেজের প্রভাষক মমতাজুর মুর্শিদ কলিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গার সভাপতি আল আমিন হোসেন, হাসানুল ইখতিয়ার কিরণ, ফাউন্ডেশনের সহসভাপতি শাওন হোসেন রুমন, ইমরান হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ফাউন্ডেশনের শিক্ষা ও প্রচার সম্পাদক মর্তুজা আহমেদ, আরফিন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জীবনের লক্ষ্য নির্ধারণ, উচ্চশিক্ষার সঠিক পথচলা, প্রযুক্তি ও দক্ষতার বিকাশ, নৈতিকতা এবং উদ্যোক্তা মানসিকতা নিয়ে শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা প্রদান করেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একেএম জাহিদ হোসেন বলেন, ‘এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জীবন ও ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহসভাপতি শাওন হোসেন বলেন, ‘আমরা চাই শিক্ষার্থীরা শুধু শিক্ষিত নয়, বরং দক্ষ, নৈতিক ও নেতৃত্বগুণে সমৃদ্ধ নাগরিক হোক। ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।’
