চুয়াডাঙ্গায় জামায়াত নেতা অ্যাড. রাসেলের গণসংযোগ

আপলোড তারিখঃ 2025-08-22 ইং
চুয়াডাঙ্গায় জামায়াত নেতা অ্যাড. রাসেলের গণসংযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বলেছেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে চিকিৎসা ব্যবস্থার উন্নতি করা হবে।’ গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় সদর হাসপাতালের প্রধান গেটের সামনে থেকে গণসংযোগ শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।


তিনি বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকারের একটি। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে। আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে চিকিৎসা ব্যবস্থার উন্নতি সাধন করা হবে।


এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রচার বিভাগের সেক্রেটারি হুমায়ুন কবীর, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, নায়েবে আমির মাহবুব আসিক শফি, আনোয়ার হোসেন, সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন, পৌর কর্মপরিষদ সদস্য হাফেজ ইকবাল হোসেন, ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা পৌর সভাপতি রাব্বি হাসান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ সভাপতি পারভেজ আলমসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)