ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফের প্রাণবন্ত জনসংযোগে মুখর হয়ে উঠেছে আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রাম। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনভর চলা এ কর্মসূচি যেন রূপ নেয় উৎসবমুখর এক মিলনমেলায়। দিনব্যাপী তিনি গ্রামের প্রতিটি বাড়ি গিয়ে পরিবারের খোঁজখবর নেন, খোঁজ নেন সাধারণ মানুষের সুখ-দুঃখের। দরদী ব্যবহারে তিনি একে একে সবার মন জয় করে নেন। শুধু রাজনৈতিক প্রচারণাই নয়, মানুষের সঙ্গে হৃদ্যতাপূর্ণ আলাপচারিতা তার এ কর্মসূচিকে দিয়েছে আলাদা মাত্রা।
শরীফুজ্জামান শরীফ এদিন সাধারণ মুসল্লিদের সাথে গ্রামের বিভিন্ন মসজিদে যোহর, আসর, মাগরিব ও এশার নামাজ আদায় করেন। নামাজ শেষে গ্রামবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে প্রচারণা চালান। ধর্মীয় পরিবেশে আধ্যাত্মিক আবেগের সাথে মিলেমিশে তার প্রচারণা হয়ে ওঠে আরও বিশ্বাসযোগ্য ও আন্তরিক। এসময় গ্রামবাসী তাকে ঘিরে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান। কেউ এগিয়ে দেন আন্তরিক দোয়া, কেউবা ছুটে আসেন করমর্দনে। গ্রামবাসীর আবেগঘন প্রতিক্রিয়ায় শরীফুজ্জামান শরীফও হয়ে ওঠেন আবেগাপ্লুত।
বলিয়ারপুর গ্রামের একজন কৃষক বলেন, ‘আমরা অনেক দিন পর আমাদের একজন নেতাকে এত কাছে পেলাম। তিনি শুধু ভোট চাইতে আসেননি, আমাদের দুঃখ-সুখও ভাগ করে নিয়েছেন। ধানের শীষের জয় হোক- এই দোয়াই করি।’ স্থানীয় এক যুবক জানান, ‘শরীফ ভাইয়ের সরলতা আর আন্তরিকতায় আমরা মুগ্ধ। তিনি গ্রামের প্রতিটি মানুষের খোঁজ নিয়েছেন। এ ধরনের নেতার হাতেই আমরা আমাদের ভবিষ্যৎ নিরাপদ মনে করি।’ গৃহিণী নুরজাহান বেগম বলেন, ‘শরীফ সাহেব আমাদের ঘরে এসে বসেছেন, খোঁজখবর নিয়েছেন। এভাবে একজন নেতা আমাদের পাশে থাকলে মানুষের কষ্ট দূর হবে।’
মানুষের অকৃত্রিম ভালোবাসা ও আবেগে সিক্ত এ জনসংযোগে প্রমাণ হয়- শরীফুজ্জামান শরীফ শুধু রাজনীতিবিদ নন, তিনি মানুষের আপনজন। তার এই জনসম্পৃক্ততা ধানের শীষের পক্ষে গ্রামীণ ভোটযুদ্ধকে দিয়েছে নতুন উদ্দীপনা ও প্রেরণা।
জনসংযোগকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি মখলেছুর রহমান জোয়ার্দার কমল, জেলা কৃষক দলের সদস্য রাশেদুজ্জামান বাবু, নাগদাহ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ওহিমুদ্দিন, সাধারণ সম্পাদক শাহীনুর আলম শাহীন, সাংগঠনিক ইমদাদুল হক ইকদুল, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুল, সাধারণ সম্পাদক আসমত আলী, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আওয়ালুজ্জামান রাসেল, আলমগীর, সফরসঙ্গী ছিলেন জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজু আহমেদ, নাগদাহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাইনুল ইসলাম সিয়াম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোশারফ হোসেন, পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদ, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার শাহাজুদ্দুূন, সাবেক মেম্বার বাহারুল, যুবদল নেতা জহুরুলসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
