নিষিদ্ধ সংগঠন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা জ্যাকি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-08-22 ইং
নিষিদ্ধ সংগঠন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা জ্যাকি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

নিষিদ্ধ সংগঠন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকিকে গ্রেপ্তার করেছে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি টিম। গত বুধবার রাতে ঢাকার মিরপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে একটি সূত্র থেকে জানা গেছে। জাকির হুসাইন জ্যাকি চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তি পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকায় আত্মগোপনে ছিলেন তিনি। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, জাকির হুসাইন জ্যাকিকে গ্রেপ্তারের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)