ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার হাড়োকান্দিতে সাপের কামড়ে আমিরুল ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হাড়োকান্দি গ্রামের জোলের মাঠে এই ঘটনা ঘটে। আহত আমিরুল ইসলাম হাড়োকান্দি গ্রামের স্কুলপাড়ার মৃত জিনদার মন্ডলের ছেলে।
তার নাতি সাব্বির জানান, ‘আমার নানা ধানের খেত দেখতে বাড়ি থেকে বের হন। তিনি জমির আইল দিয়ে হেঁটে হেঁটে পুরো খেত ঘুরছিলেন। তখন পায়ে একটি সাপ কামড় দেয়। সঙ্গে সঙ্গে তিনি পা ঝাড়া দিয়ে সাপটিকে ধানখেতে ফেলে দেন এবং একাই বাড়ি ফিরে আমাদের জানান। এরপর আমরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি।’
চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, প্রাথমিকভাবে আহতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়। তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
