চুয়াডাঙ্গায় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা

কোনো হয়রানি ছাড়া তাৎক্ষণিক সেবা দিতে নির্দেশনা

আপলোড তারিখঃ 2025-08-21 ইং
চুয়াডাঙ্গায় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। সভাটি জুলাই-২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা বিষয়ক ছিল।


সভায় পুলিশ সুপার বলেন, মামলা তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, মামলার রহস্য উদ্ঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। সাধারণ মানুষ যাতে কোনো হয়রানি ছাড়াই তাৎক্ষণিক প্রত্যাশিত সেবা পান, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।


তিনি আরও বলেন, প্রত্যেক ইউনিয়নে নিয়মিত বিট পুলিশিং সভা, উঠান বৈঠক এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা করতে হবে। এভাবে জনসম্পৃক্ততার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সম্ভব হবে। সভায় পুলিশ সুপার কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়ে বলেন, দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে হবে। অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)