ছবির ক্যাপশন:
মেহেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বিএনপির ৩১ দফা দাবির প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। গণসংযোগকালে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ‘আপনারা অবগত আছেন, আগামী ফেব্রুয়ারি মাসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালটের মাধ্যমে নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।’
এসময় তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বিএনপির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এছাড়া উপস্থিত ছিরেন জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফি, ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি লতিব বিশ্বাস, সাধারণ সম্পাদক এডভোকেট এহান উদ্দিন মনা, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর জাহাঙ্গীর আলম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
