ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস আকস্মিকভাবে পরিদর্শন করেছেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে তিনি আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস আকস্মিকভাবে পরিদর্শনে আসেন।
এসময় তিনি ভূমি সংক্রান্ত বিভিন্ন নথিপত্র দেখেন এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে প্রতিমাসে সরকারি খাস জমি পরিদর্শন, প্রতিবেদন দাখিল ও অবৈধ দখলদারদের নিকট থেকে জমি উদ্ধার করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এসময় ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম দেখে সন্তোষ তিনি প্রকাশ করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বাহিতে সই করেন।
এছাড়া তিনি শাহাপুর মৌজায় একটি সরকারি জমি বন্দোবস্ত বিষয়ে খোঁজখবর নেন এবং আন্দুলবাড়ীয়া খাজা পারেশ সাহেবের রওজা-কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলীম মাদ্রাসা সংলগ্ন মোল্লা মজিবার রহমানের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হাফিজুর রহমান, উপ-সহকারী ভূমি কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সার্ভেয়ার, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ আতিয়ার রহমান, অফিস সহায়ক সামাউল হোসেন জুয়েল মন্ডল।
