ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের হাসপাতাল ও পশ্চিম পাড়ার কবির হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌসের (১১) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস মানসিক রোগী ছিল এবং উপদৃষ্টির ভাব ছিল। এ বিষয়ে সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই মহাদেব সাংবাদিকদের বলেন, সরোজগঞ্জের বোয়ালিয়া পশ্চিমপাড়ার কবিরের মেয়ে জান্নাতুল ফেরদৌস মানসিকভাবে ভারসাম্যহীন ছিল বলে পরিবারের লোকজন জানিয়েছে। এছাড়া মেয়েটির উপদৃষ্টির ভাব ছিল বলে জানা গেছে।
