ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির রুহুল আমিন দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত হাউলি ইউনিয়নের হাউলি, কাদীপুর ও ডুগডুগি বাজারে তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, উপজেলা আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদ উদ্দৌলা টিটোন, সহকারী সেক্রেটারী আবুল বাশার, রফিকুল ইসলাম জিয়া, যুব বিভাগের সভাপতি হাফেজ আব্দুল খালেক, হাউলি ইউনিয়ন আমির ওবায়দুল হক, যুব বিভাগ ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
রুহুল আমিন তার বক্তব্যে বলেন, ‘ফ্যাসিবাদির অক্টাপাশে সারা বাংলাদেশ আটকে গিয়েছিল। যারা সুইজ ব্যাংকে টাকা পাচার করেছিল, তারা কানাডা ও বেগমপাড়ায় বাড়ি নির্মাণ করেছে। এই অর্থ দেশে ফিরিয়ে এনে দেশের অগ্রগতিতে কাজে লাগানো জরুরি। জামায়াতে ইসলামীর কোনো সদস্য চাঁদাবাজি বা মাদকের সঙ্গে যুক্ত নয়। আমরা চাঁদাবাজি বিহীন দেশ গড়তে চাই। যারা মারামারি ও হত্যা করে, তাদের কাছে জাতি নিরাপদ নয়।’
তিনি আরও বলেন, ‘বেকার সমস্যা দিন দিন বাড়ছে। ছাত্রজীবন শেষে যোগ্যতার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করতে হবে। ৫৪ বছর ধরে আমরা দেখছি শিক্ষার্থীরা বিনা ঘুষে চাকরি পায়নি। জামায়াত ক্ষমতায় এলে মেধাবী শিক্ষার্থীদের চাকরি নিশ্চিত করা হবে।’ গণসংযোগের শেষে রাত ৯টায় রুহুল আমিন ডুগডুগি গ্রামের হিন্দু পল্লীতে গিয়ে সনাতনী হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়ও করেন
