এক গাভির তিন বাচ্চার জন্ম, কৃষকের বাড়িতে উৎসব

আপলোড তারিখঃ 2025-08-21 ইং
এক গাভির তিন বাচ্চার জন্ম, কৃষকের বাড়িতে উৎসব ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার ছোটদুধপাথিলা গ্রামে একটি গাভি গরু তিনটি বাচ্চা জন্ম দেয়। এটি দেখতে গ্রামের সাধারণ মানুষের পাশাপাশি জেলার বিভিন্ন স্থান থেকে মানুষ ভিড় জমাচ্ছে। স্থানীয় প্রান্তিক কৃষক মো. আতিয়ার রহমানের বাড়িতে গত ১০ আগস্ট এ ঘটনা ঘটে। আতিয়ার রহমান জানান, ‘সাধারণত একটি গাভি একটি বা দুটি বাচ্চা দেয়। কিন্তু তিনটি বাচ্চা হবে, এটা আমরা কেউ ভাবিনি। আল্লাহর কৃপায় তিনটি বাচ্চা সুস্থ রয়েছে।’


তার স্ত্রী মজিনা আক্তার বলেন, ‘গরুর যখন বাচ্চা হওয়ার সময় হলো, আমরা পাশের গ্রামের পশু চিকিৎসক ওবায়দুল হককে ডেকে ডেলিভারি করিয়েছি। প্রথম দুটি বাচ্চা জন্মের পর আধা ঘণ্টা পর আর একটি বাচ্চা জন্ম দেয়। আমরা নিশ্চিত করেছি, তিন বাচ্চাই সুস্থ আছে। তাদের খাদ্যের কোনো ঘাটতি না হয়, সে জন্য বাজার থেকে গুড়া দুধ কিনে খাওয়াচ্ছি।’


পশু চিকিৎসক ওবায়দুল হক বলেন, ‘আমি অনেক সময় একাধিক বাচ্চা জন্ম দিতে দেখেছি। কিন্তু একটি গাভির তিনটি বাচ্চা জন্মানো সত্যিই বিরল। এটি আল্লাহর এক নিয়ামত, এবং সব বাচ্চাই সুস্থ রয়েছে।’ দামুড়হুদার রামনগর গ্রামের মহিবুল ইসলাম বলেন, ‘ফেসবুকে ভিডিও দেখে তিনটি সুস্থ বাচ্চা দেখতে এখানে এলাম। এ ঘটনা সত্যিই আনন্দের।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)