মহেশপুরে ৫৮ বিজিবি’র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপলোড তারিখঃ 2017-11-02 ইং
মহেশপুরে ৫৮ বিজিবি’র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছবির ক্যাপশন:
মহেশপুর প্রতিনিধি: মহেশপুরের খালিশপুরে বিজিবি’র ৫৮ ব্যাটালিয়নের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তরে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে দক্ষিণ পশ্চিম অঞ্চলের রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম পিএসসি কেক কাটার মধ্য দিয়ে দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মাসুদুর রহমান, রিজিয়নাল ইনটেলিজেন্স কমান্ডার লে. কর্নেল খবির উদ্দিন সরকার, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল রাশিদুল ইসলাম, খালিশপুর ৫৮ বিজিবি’র কমান্ডার লে. কর্নেল জিল্লুর রহমান, পরিচালক লে. কর্নেল জুনায়েদ, এফআইজি গ্রুপ কমান্ডার মেজর মুসতাক, মেজর জসিম, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সেলিম, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বাবু, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি গোলাম সরোয়ার, মহেশপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আবুল হোসেন লিটন, মহেশপুর প্রেসক্লাব সভাপতি আব্দুর রহমানসহ স্থানীয় সূধী বৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)