ওয়েভ ফাউন্ডেশনের বিনামূল্যের কারিগরি প্রশিক্ষণ শুরু

আপলোড তারিখঃ 2025-08-21 ইং
ওয়েভ ফাউন্ডেশনের বিনামূল্যের কারিগরি প্রশিক্ষণ শুরু ছবির ক্যাপশন:

দর্শনায় ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে শুরু হলো তিন মাস মেয়াদী চারটি কারিগরি প্রশিক্ষণ কোর্স। সরকারি অর্থায়ন এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সহযোগিতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) বাস্তবায়িত Skills for Industry Competitiveness and Innovation (SICIP প্রকল্পের আওতায় প্রশিক্ষণগুলো সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় মোবাইল ফোন সার্ভিসিং, গ্রাফিক ডিজাইন, ফ্যাশন গার্মেন্টস এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ও মেইনটেন্যান্স বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) নয়ন কুমার রাজবংশী।


        অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। এছাড়া ওয়েভ ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রকল্পের ফোকাল পার্সন আব্দুস সালাম বলেন, ‘এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো প্রান্তিক জনগোষ্ঠিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে তাদের টেকসই কর্মসংস্থান নিশ্চিত করা। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে কমপক্ষে ৬৫ শতাংশের কর্মসংস্থান সৃষ্টি হবে।’


    অনুষ্ঠানে পূর্ববর্তী ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাফিক ডিজাইনার মিজানুর রহমান তার সফলতার গল্প তুলে ধরেন। তিনি জানান, মার্কেটপ্লেস থেকে প্রতি মাসে গড়ে এক লাখ টাকা আয় করছেন। নতুন প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে আল আহমেদ রিজভী, মুরাদ হোসেন ও ফাতেমা আক্তার ইতি বক্তব্য দেন। প্রধান অতিথি নয়ন কুমার রাজবংশী বলেন, ‘ওয়েভ ফাউন্ডেশনের এ উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আশীর্বাদস্বরূপ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা পরিবার, সমাজ ও দেশের সম্পদে পরিণত হবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান এবং সঞ্চালনা করেন আব্দুস সালাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)