ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর-১ আসনের সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক চেয়ারম্যান বীর মু্ক্িতযোদ্ধা প্রফেসর আবদুল মান্নান বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। গতকাল বুধবার রাতে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সদর উপজেলা, বাড়িবাকা, শালিকা গ্রামে এ গণসংযোগ করেন। এসময় তিনি বিভিন শ্রেণী-পেশার মানুষের সাথে কুসল বিনিময় করেন। গণসংযোগকালে ইউপি সদস্য আলমগীর হোসেন, সাবেক ইউপি সদস্য সাহাদত আলী, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ডালিম খান, যুবলীগ নেতা আকাশ পারভেজ শুভ, আওয়ামী লীগ নেতা হাশেম মিয়া, আব্দুল লতিফ, আওয়াল মিয়াসহ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা তার সাথে ছিলেন।
