মেহেরপুরে জেলা বিএনপির গণসংযোগ

আপলোড তারিখঃ 2025-08-20 ইং
মেহেরপুরে জেলা বিএনপির গণসংযোগ ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্ব বিএনপির ৩১ দফা দাবির প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ কর্মসূচি পরিচালিত হয়।


‎‎এসময় তিনি আমঝুপি ইউনিয়নের চাঁদ বিল কোলার মোড়, মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের দুপাশের দোকানিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট তুলে দেন এবং মতবিনিময় করেন। ‎গণসংযোগকালে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, “নির্বাচন নিয়ে আর কোন সাজানো নাটক এ বাংলার মাটিতে আর চলতে দেওয়া যাবে  না। বর্তমান সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছেন সে ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে এর বাইরে কোনো তালবাহানা চলবে না ।


‎গণসংযোগে জেলা বিএনপির সদস্য আনছারুল হক, হাফিজুর রহমান হাফী, আলমগীর খান ছাতু, ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি প্রভাষক ফয়েজ মোহম্মদ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিব, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)