ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কলোনি পাড়ার গৃহবধূ সুমাইয়া খাতুন গত জুলাই মাসে একসাথে তিন সন্তানের জন্ম দেন। তবে পারিবারিক সচ্ছলতা না থাকায় নবজাতকদের লালন-পালনে আর্থিক সংকটে পড়েন তিনি। এ অবস্থায় উপজেলা প্রশাসনের কাছে সহায়তার আবেদন জানান সুমাইয়া। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম সুমাইয়ার বাড়িতে গিয়ে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
সহায়তা গ্রহণের পর সুমাইয়া খাতুন বলেন, ‘শিশুদের লালন-পালনে আমি হিমশিম খাচ্ছি। উপজেলা প্রশাসনের এই সহায়তা আমার জন্য অনেক বড় ভরসা।’ এসময় ইউএনও তিথি মিত্র দুঃখ প্রকাশ করে বলেন, ‘বর্তমানে তিন নবজাতকের মধ্যে দুজন অসুস্থ থাকায় তাদের সাথে দেখা হয়নি। তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক, মুক্ত আলো-বাতাসে বেড়ে উঠুক এটাই প্রত্যাশা।’
