দামুড়হুদার দুধপাতিলায় এক গাভির তিনটি বাছুর প্রসব

আপলোড তারিখঃ 2025-08-20 ইং
দামুড়হুদার দুধপাতিলায় এক গাভির তিনটি বাছুর প্রসব ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের দুধপাতিলা গ্রামে একটি গাভি একসাথে তিনটি বাছুর প্রসব করেছে। গাভিটির মালিক স্থানীয় কৃষক আতিয়ার রহমান। বর্তমানে বাছুর তিনটি সুস্থ রয়েছে। কৃষক আক্তিয়ার রহমান বলেন, ‘আমি কখনো ভাবিনি আমার গাভি তিনটি বাছুর প্রসব করবে। এখন আল্লাহর রহমতে বাছুরগুলো সুস্থ আছে।’


এদিকে খবর পেয়ে দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নীলিমা আক্তার হ্যাপি এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসার (LEO) ডা. কমলাকান্ত পাল কৃষক আতিয়ারের বাড়ি পরিদর্শন করেন। এসময় তারা বলেন, একটি গাভির একসাথে তিনটি বাছুর প্রসব করা বিরল ঘটনা। তবে সঠিক পরিচর্যা ও যত্ন পেলে গাভি ও বাছুরগুলো সুস্থভাবে বেড়ে উঠবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)