মেহেরপুরের পিরোজপুরে ইউনিয়ন যুবদলের আলোচনা সভা

আপলোড তারিখঃ 2025-08-20 ইং
মেহেরপুরের পিরোজপুরে ইউনিয়ন যুবদলের আলোচনা সভা ছবির ক্যাপশন:

দলকে সুসংগঠিত ও ঐক্য ধরে রাখার জন্য মেহেরপুর সদর উপজেলার পিরোজপুরে ইউনিয়ন যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় পিরোজপুর হাট প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর ইউনিয়ন যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা যুবদল সভাপতি জাহিদুল হক জাহিদ। বিশেষ অতিথি পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম খান।


ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিয়ারুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মেহেরপুর সদর উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুজ্জামান বিপ্লব। সভাপতিত্ব করেন পিরোজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল ইসলাম। বক্তারা বলেন, দলকে সংগঠিত ও দলের আভ্যন্তরীণ ঐক্য ধরে রাখার জন্য আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লস্কর আলী, কৃষক দলের সভাপতি আানারুল ইসলাম ও সাধারণ সম্পাদক রফিক আলীসহ বিভিন্ন  অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)