আন্দুলবাড়ীয়া বাজারের ৯ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন

আহবায়ক লতিফ বিশ্বাস ও সদস্যসচিব আশাদুজ্জামান

আপলোড তারিখঃ 2025-08-19 ইং
আন্দুলবাড়ীয়া বাজারের ৯ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যানের কক্ষে এই কমিটি গঠন করা হয়।


৯ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন- আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স লতিফ ফার্ম-লতিফ ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোহা. আব্দুল লতিফ বিশ্বাস। সদস্যসচিব হয়েছেন মেসার্স পলাশ স্টোর-তুহিন ট্রেডার্সের স্বত্বাধিকারী আশাদুজ্জামান আশা। সদস্যরা হলেন- সুপার ব্রিকস অ্যান্ড ম্যানুফ্যাকচার-মেসার্স বায়েজিদ ট্রান্সপোর্টের স্বত্ত্বাধিকারী আব্দুল ওয়াহেদ মিয়া, আমিনুল এহসান আরেফিন, মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, মুন্সী রোকনুজ্জামান রোকন, শরিফুল ইসলাম শরিফ, আশাদুল ইসলাম ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ আতিয়ার রহমান।


এই কমিটির অনুমোদন দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু, উপজেলা জামায়াতে ইসলামীর আইটি সম্পাদক হারুন অর-রশিদ প্রমুখ। উল্লেখ্য, গত ২৭ জুলাই আন্দুলবাড়ীয়া বাজার কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তবে গত ১৪ আগস্ট অনিবার্য কারণে নির্বাচন কমিশন ও পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে তফসিল স্থগিত ঘোষণা করা হয়েছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)