জীবননগরে বিজিবির অভিযানে ফেনসিডিল ও ভায়াগ্রা উদ্ধার

আপলোড তারিখঃ 2025-08-19 ইং
জীবননগরে বিজিবির অভিযানে ফেনসিডিল ও ভায়াগ্রা উদ্ধার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ফেনসিডিল ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত-৭১/৩-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধোপাখালী গ্রামের মো. আব্দুল কাদেরের আম বাগানে অভিযান চালানো হয়। নায়েব সুবেদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে আসামিবিহীন ৩৪ বোতল ফেনসিডিল এবং ১০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।


অপর দিকে, একই দিন রাত সাড়ে ১১টার দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৬৬/৫-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে নতুনপাড়া গ্রামের মো. নাসির মন্ডলের খড়ের গাদার ভেতর থেকে নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে আসামীবিহীন ৫৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)