ছবির ক্যাপশন:
জীবননগরে এনজিও সংস্থা আশার উথলী ব্রাঞ্চের উদ্যোগে ৩ দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার থেকে (১৮ থেকে ২১ আগস্ট) বুধবার পর্যন্ত উথলী ব্রাঞ্চে বিনামূল্যে এই ফিজিওথেরাপি ক্যাম্প ও চিকিৎসা সেবা প্রদান করা হবে। উথলী ব্রাঞ্চের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মনিরুল ইসলামের সভাপতিত্বে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এই ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করে উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন আশা সংস্থার চুয়াডাঙ্গা জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার অজয় কুমার দাস, সাংবাদিক আকিমুল ইসলাম, হাসান নিলয়, ব্যবসায়ী ইদ্রিস আলী, আরিফুল ইসলাম, বাশারসহ অনেকে।
ক্যাম্পেইনের মাধ্যমে রোগীদের সেবাদান করেন আশা এনজিও সংস্থার ফিজিওথেরাপিস্ট মো.মহিবুর রহমান। উথলী ব্রাঞ্চের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মনিরুল ইসলাম বলেন, আশা আর্থসামাজিক উন্নয়ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে ঋণ প্রদানের পাশাপাশি শিক্ষা প্রোগ্রাম, স্যানিটেশন প্রকল্প এবং চিকিৎসা সেবাসহ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি আরও বলেন, এই ফিজিওথেরাপি ক্যাম্পের মধ্যদিয়ে তিন দিনে আমরা প্রায় শতাধিক রোগীর সেবা দিতে পারবো।
