জীবননগরে র‍্যাবের অভিযানে ৪৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-08-19 ইং
জীবননগরে র‍্যাবের অভিযানে ৪৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

জীবননগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাগর মণ্ডল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত রোববার সন্ধ্যায় জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাগর মণ্ডল একই গ্রামের আবদার মণ্ডলের ছেলে। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের একটি অভিযানিক দল রোববার সন্ধ্যায় জীবননগর উপজেলার কাশিপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাগর মণ্ডল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)