ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ‘আমরা মানুষের ভোটের অধিকার ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এলাকার উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে চাই। সে জন্য সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানাই।’
গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার কোর্ট রোড থেকে সিঅ্যান্ডবি পর্যন্ত সড়কের দুই পাশে ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামাল, পৌর নায়েবে আমির মাহবুব আশিক শফি, পৌর সহকারী সেক্রেটারি ইমরান হোসেনসহ পৌর ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি ও নেতৃবৃন্দ।
গণসংযোগকালে তিনি আরও বলেন, ২৪-এর জুলাই বিপ্লবের পরও যদি কেউ রাস্তায়, মসজিদে, কালভার্টে, বৃদ্ধভাতায়, সার-বীজে বা জনগণের হক মেরে খায়, তাহলে সেটি গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। যতদিন ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা থাকবে, ততদিন দুর্নীতি ও চাঁদাবাজির ঠাঁই এ দেশে হবে না। তিনি ইসলামের পক্ষে ও ইনসাফের পক্ষে দাঁড়াতে শহরবাসীর কাছে সমর্থন কামনা করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান।
