ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুরে দিনব্যাপী গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী সাপের ঝাপান খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় মন্দির প্রাঙ্গণে এ খেলার সূচনা হয়। খেলায় অংশ নেয় দারিয়াপুরের সাপুড়ে জিয়াউর রহমানের দল এবং দামুড়হুদা উপজেলার রঘুনাথপুরের মিনারুলের দল। খেলা দেখতে আশপাশের গ্রাম থেকে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষের ঢল নামে। আয়োজক কমিটি জানায়, গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে ও নতুন প্রজন্মকে বাংলার লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন করা হয়।
