মাদক ও কীটনাশক জব্দ, ৬ জন আটক

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

আপলোড তারিখঃ 2025-08-18 ইং
মাদক ও কীটনাশক জব্দ, ৬ জন আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ইয়াবা ও ভায়াগ্রা ট্যাবলেট, কীটনাশক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ৬ বাংলাদেশি নাগরিককেও আটক করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে নিমতলা গ্রামের মো. আব্দুল মালেকের পেঁপে বাগানের পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। হাবিলদার মো. মনির হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৮ পিস ভারতীয় ইয়াবা ও ৯ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এর আগে একই দিন বিকেল সাড়ে চারটার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৭/৪-এস হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ চোরাচালান বিরোধী অভিযানে আসামিবিহীন অবস্থায় ৩৮ বোতল ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।


অন্যদিকে, গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৩৭-আর হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায় বিজিবি। হাবিলদার ফেরদৌস আলী মন্ডলের নেতৃত্বে নিয়মিত টহল চলাকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ৬ জন (২ পুরুষ, ২ নারী ও ২ শিশু) বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)