আলমডাঙ্গায় কবি ওমর আলী মাস্টারের ৭৪তম জন্মদিন পালিত

আপলোড তারিখঃ 2025-08-18 ইং
আলমডাঙ্গায় কবি ওমর আলী মাস্টারের ৭৪তম জন্মদিন পালিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কথা সাহিত্যিক ও কবি ওমর আলী মাস্টারের ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আলমডাঙ্গা প্রেসক্লাবের অফিসকক্ষে জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক ওমর আলী মাস্টার। প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কবি ও নাট্যকার হামিদুল ইসলাম আজম।


বিশেষ অতিথি ছিলেন সহযোগী অধ্যাপক আসিফ জাহান, গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি জামিরুল ইসলাম, সহসভাপতি সিদ্দিকুর রহমান, কবি ও সম্পাদক রিফাজ্জেল হোসেন, আলাউদ্দিন আহমেদ পাঠাড়ারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরি, কবি হাবিবুর রহমান মজুমদার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)