ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক
ওয়াসিম রয়েল: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক। ইউনিয়ন পরিষদের আয়োজনে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, একজন ভালো মানুষ হতে হলে শুধু শিক্ষা গ্রহন করাই যতেষ্ঠ নয়। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতীহীনভাবে এসকল প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন তিনি। প্রথমেই বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়া সরকারী আবাসনটি পরিদর্শন করেন এবং সেখানকার গরীব, দুস্থ্য, ভূমিহীন মানুষদের সুবিধা অসুবিধার খোঁজখবর নেন। এরপর বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালটি পরিদর্শন করেন। এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বাল্যবিবাহ, ইভটিজিং ও আত্মহত্যা প্রতিরোধে বিভিন্ন শিক্ষামূলক দিক আলোচনা ও উপদেশ দেন। পরবর্তিতে বেগমপুর ইউনিয়ন ভুমি অফিসটি পরিদর্শন করেন। এসময় ভুমি অফিসের সহকারী ভুমি কর্মকর্তা আতিকুল হকের সাথে ভুমি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন আলোচনা করেন। সর্বশেষ বেলা সাড়ে ১২টায় বেগমপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০১৬ সালে এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলাকে বাংলাদেশের মানচিত্রে অন্যতম জেলা হিসাবে পরিচিত করার জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ হাতে নেয়া হয়েছে। যেমন ১ঘন্টায় সাড়ে ৭লক্ষ বৃক্ষ রোপন ও জেলা ফুটবল লীগ বাংলাদেশের মানুষের মনে অন্যরকম সাড়া জাগিয়েছে। তবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, একজন ভালো মানুষ হতে হলে শুধু শিক্ষা গ্রহন করা যতেষ্ঠ নয়। শিক্ষা গ্রহনের পাশাপাশি ভালো মানুষের গুনাবলী গুলো অর্জন করতে হবে তাহলেই সমাজ, দেশ ও জাতির পক্ষে ভালো ভালো কাজ করা যাবে। এসময় ইউনিয়নের জিপিএ ৫প্রাপ্ত ১০জন শিক্ষার্থী মাবিয়া সুলতানা, তাহেরা খাতুন, নাজমুল সাকিব, মৌসুমি খাতুন, আমানুর রহমান, রুবাইয়া খাতুন, শিরিনা খাতুন, সেতু মিয়া, ইসলামুল হক, শামীম হোসেনকে শিক্ষা বৃত্তির চেক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাসনুন। এছাড়া ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র ইউনিয়ন পরিষদের সচিব আসাবুল হক মাছুদ। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ইউনিয়নের আঙ্গিনায় একটি বকুল গাছ রোপন করেন।
