মেহেরপুরে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

আপলোড তারিখঃ 2025-08-17 ইং
মেহেরপুরে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ ছবির ক্যাপশন:

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে শহরের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে এ লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। ‎গণসংযোগকালে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ‘নির্বাচন নিয়ে এনসিপির নেতা বলেছেন- ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া যাবে না। বর্তমান সরকারও নির্বাচন নিয়ে তালবাহানা করতে পারে। তাই আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল অপশক্তিকে দূর করে বাংলাদেশের ১৮ কোটি মানুষের চাওয়ার স্বপ্ন একটি গ্রহণযোগ্য নির্বাচন যেকোনো মূল্যে সফল করব ইনশাল্লাহ।’


‎এসময় জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান হাপি, আলমগীর খান ছাতু, আনসারুল হক ওমর ফারুক লিটন, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিব, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি প্রভাষক ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিণ্টু, হাশিমুজ্জামান স্বপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)