আলমডাঙ্গা উপজেলা বিক্রয় প্রতিনিধি জোটের দ্বিবার্ষিক নির্বাচন

সভাপতি আলমগীর ও সম্পাদক মাসুম পারভেজ

আপলোড তারিখঃ 2025-08-17 ইং
আলমডাঙ্গা উপজেলা বিক্রয় প্রতিনিধি জোটের দ্বিবার্ষিক নির্বাচন ছবির ক্যাপশন:

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ উপজেলা বিক্রয় প্রতিনিধি জোট আলমডাঙ্গা উপজেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন লাল্টু ও সাধারণ সম্পাদক মাসুম পারভেজ নাহিদ।


গত শুক্রবার সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বেলা একটা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে ভোটার ছিল ১১৭ জন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন। নির্বাচনে ৪টি পদে ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে আলমগীর হোসেন লাল্টু দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৮১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাদ্দাম খান ছাতা প্রতীকে পেয়েছেন ১৭ ভোট। সহসভাপতি পদে শাহানুর আলম দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৬০ ভোট ও আশরাফুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ৩৭ ভোট পেয়ে দুজনই নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মাসুম পারভেজ নাহিদ আনারস প্রতীকে পেয়েছেন ৬৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জুয়েল আম প্রতীকে পেয়েছেন ৩০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে রাশেদুল ইসলাম রাজন হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৭৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরগ প্রতীকে পেয়েছেন ২২ ভোট।


এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ লোকমান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক রিংকু বিশ^াস, ধর্ম সম্পাদক হাফেজ গোলাম মোস্তফা, আইসিটি সম্পাদক মেহেদি হাসান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক শিমুল হোসেন, কর্মসংস্থান সম্পাদক মিনারুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক অরুপ কুমার দে, কার্যনির্বাহী সদস্য ইয়াছিন আরাফাত, আব্দুল্লাহ আল নোমান ও মেহেদি হাসান


নির্বাচন কেন্দ্র পরির্দশন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, পৌর বিএপির সেক্রেটারি জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, বণিক সমিতির সভাপতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)