ছবির ক্যাপশন:
ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৬ আগস্ট ছয় মাস মেয়াদী এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ-এর কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্যসচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ। স্বপন আলী আহ্বায়ক ও মো. আল ইমরানকে সদস্যসচিব করে মোট ২৫ সদস্যের চুয়াডাঙ্গা জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, যুগ্ম আহ্বায়ক তাছমিদ আহমেদ তুষার, যুগ্ম সদস্যসচিব সাফিউর রহমান নাঈম, ইকরামুল ইসলাম, তামিম হোসেন ও মো. আব্দুল্লাহ। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন- মো. ইমরান হোসাইন, মুহাম্মাদ ইমন, মো. শাহেদ, মজিবুল হক, মো. জায়েদ, জুবায়ের রহমান, আল-মামুন, আল ইমরান, মো. সোহানুর রহমান, অর্ণব আহাম্মেদ, হাবিবুল বাশার, জীবন আহমেদ, আবুল হাসান, মো. হুসাইন কবির, সাকিল মুস্তাফা, সিফাত জুরায়েন ও মাহফুজ আহমেদ।
