গাংনীতে নদীতে বাঁধ দিয়ে মাছ নিধন, একজনকে জরিমানা

আপলোড তারিখঃ 2025-08-16 ইং
গাংনীতে নদীতে বাঁধ দিয়ে মাছ নিধন, একজনকে জরিমানা ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে ভৈরব নদে বাঁধ দিয়ে দেশীয় মাছের প্রজাতি ধ্বংসের অপরাধে রাশেদুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন। একই অভিযান দল সড়ক পরিবহণ আইনে হেলমেট না থাকার অপরাধে ৬ মোটরসাইকেল চালকের কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার কাথুলি বাজারের কাছে ভৈরব নদে অবৈধভাবে বাঁধ দিয়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারা অমান্য করে মাছ শিকার করা হচ্ছিল। এতে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও স্বাভাবিক চলাচলে বাঁধা সৃষ্টি করা হয়। তাছাড়া নদের গতিপথে মারাত্মক বাঁধা সৃষ্টি হয়। এ অপরাধে কুতুবপুর গ্রামের রাশেদুল ইসলামের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে তার বাঁধ অপসারণ করা হয়। আরও কয়েকটি বাঁধ দ্রুত অপসারণ করতে নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)