ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় দর্শনা অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাইমুদ্দিন হিরোকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক হারুন অর-রশিদ খান। তিনি বক্তব্যে বলেন, ‘একমাত্র ইসলামই পারে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। আল কুরআনের মাধ্যমে এদেশের মানুষের মুক্তি আসবে।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির রুহুল আমিন এবং ফেডারেশনের যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক আক্তারুজ্জামান। সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান।
সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, শ্রমিক কল্যাণ বিভাগের সহসভাপতি আব্দুস সালাম, কৃষি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম, শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ, চুয়াডাঙ্গা পৌর শ্রমিক বিভাগের সভাপতি ইমরান হোসেন, দর্শনা সাংগঠনিক থানার শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি বিলাল হোসেন, দামুড়হুদা উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি আবুল বাশার, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানার শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি আব্দুল হামিদ, জীবননগর উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।
