ঝিনাইদহে নামাজের সময় পুলিশের মোটরসাইকেল চুরি

আপলোড তারিখঃ 2025-08-16 ইং
ঝিনাইদহে নামাজের সময় পুলিশের মোটরসাইকেল চুরি ছবির ক্যাপশন:

মসজিদে জুমার নামাজ পড়ার সময় এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে সদর উপজেলার বংকিরা গ্রামে এই চুরির ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শুক্রবার বংকিরা পুলিশ ফাঁড়ির কনস্টেবল জুয়েল জুম্মার নামাজ পড়তে সায়াদাতিয়া বায়তুল মামুর জামে মসজিদে যান। তিনি মসজিদের বাইরে তার এফজেড মডেলের মোটরসাইকেলটি রেখে নামাজে দাঁড়ান। নামাজ শেষ করে তিনি আর মোটরসাইকেল পাননি।

মসজিদ কমিটির সভাপতি হায়দার আলী জোয়ারদার জানান, মুহূর্তের মধ্যে মোটরসাইকেলটি চোরেরা নিয়ে পালিয়ে গেছে। এসময় আরও একটি সাইকেলের লক বা তালা নষ্ট করে গেছে চোরেরা। তিনি বলেন, মসজিদ থেকে সাইকেল চুরি ঘটনা খুবই উদ্বেগের এবং দুঃখজনক। বংকিরা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এএসআই আলমগীর হোসেন এ খবর নিশ্চিত করে জানান, তিনিও এসময় মসজিদে ছিলেন। নামাজ শেষ করে আর মোটরসাইকেলটি পাওয়া যায়নি। সম্ভবত নামাজের সময় চোরেরা সাইকেলটি নিয়ে পালিয়ে গেছে। তিনি আরও জানান, বিষয়টি সঙ্গে সঙ্গে আশপাশের পুলিশ ফাঁড়িকে অবহিত করা হয়েছে। এলাকায় তল্লাশি চালানো হচ্ছে সাইকেলটি উদ্ধারের জন্য।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)