ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠন

সভাপতি মেহেদী পলাশ ও সম্পাদক পলি

আপলোড তারিখঃ 2025-08-16 ইং
ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠন ছবির ক্যাপশন:

ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ঝিনাইদহ জেলার সাংবাদিকদের সংগঠন ‘ঝিনাইদহ সাংবাদিক ফোরাম, ঢাকা’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশ সভাপতি ও দেশ রুপান্তরের জ্যেষ্ঠ সহসম্পাদক শাহনাজ বেগম পলি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ মিলনায়তনে সংগঠনের সাধারণ সভায় সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।


‎দুই বছর মেয়াদী এ কমিটিতে দৈনিক কালবেলার মো. কবির হোসেন সিনিয়র সহসভাপতি, ফিনান্সিয়াল এক্সপ্রেসের মো. জিয়াউর রহমান যুগ্ম সম্পাদক, কালবেলার শাহনেওয়াজ খান সুমন সাংগঠনিক সম্পাদক, দেশ রুপান্তরের মো. মাসুম বিল্লাহ কোষাধ্যক্ষ, এখন টিভির মো. রুবেল পারভেজ দপ্তর সম্পাদক, খবরের কাগজের ফারহানা তাহের তিথি নারী সম্পাদক ও বাংলাদেশ মনিটরের জাহিদ হোসেন বিপ্লব কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।


সংগঠনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সর্বসম্মতভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে। এতে দৈনিক সংগ্রামের আশরাফুল ইসলাম সসভাপতি, কালের কণ্ঠের মাসুদ রানা সহ-সাংগঠনিক সম্পাদক, সকাল সন্ধ্যার বদিউজামান মিলন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, সমকালের মামুন সোহাগ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, নির্বাহী সদস্য পদে এটিএন নিউজের রাকেশ সিংহ, সমকালের তৌহিদুর রহমান, মাছরাঙা টেলিভিশনের নাজমুল হোসেন ও রাইজিংবিডির এম সৌরভ নির্বাচিত হয়েছেন।


পারস্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও নিজ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ২০১৪ সালে সংগঠনটি যাত্রা শুরু করে। এদিকে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে উল্লেখ করেন, ঝিনাইদহ জেলার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নবগঠিত কমিটি বিশেষ ভূমিকা রাখবেন। ঝিনাইদহের ইতিহাস-ঐতিহ্য সমুন্নত রেখে জেলার উন্নয়নেও সাংবাদিকগণ নিবেদিত হবেন বলে ঝিনাইদহ প্রেসক্লাব মনে করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)