কুড়ুলগাছি বাজারে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-08-16 ইং
কুড়ুলগাছি বাজারে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি বাজার কমিটির উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় কুড়ুলগাছি বাজারের গনি ফার্নিচার একাদশ ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে শরীফ বেকারি একাদশকে। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) হয়েছেন মাসুদ। আর বিশেষ খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হন মুসা করিম। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বাবলু মাস্টার। ধারাভাষ্য দেন হুমায়ূন কবির এবং মাঠ পরিচালনায় সহায়তা করেন নাইসম্যান জালাল ও রমজান। আয়োজক কমিটি জানিয়েছে, যুবস সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)