চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে ‘পদধ্বনি’-এর ১৫৮২তম আসর

আপলোড তারিখঃ 2025-08-16 ইং
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে ‘পদধ্বনি’-এর ১৫৮২তম আসর ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৮২তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। আসরের শুরুতে সাহিত্য পরিষদের আজীবন সদস্য মজিবুল হক মালিক মজু ও চুয়াডাঙ্গার প্রবীণ বেতার শিল্পী আজহারুল ইসলামের মৃত্যুতে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন আব্বাস উদ্দীন, লতিফা রহমান বনলতা, মো. শহিদুল ইসলাম, হারুন-অর-রশিদ, গুরু কাজল মল্লিক, মর্জিনা খাতুন, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, গোলাম কবীর মুকুল ও মিম্মা সুলতানা মিতা। পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন ইকবাল আতাহার তাজ, মোহাম্মদ তৌহিদ হোসেন, বজলুর রহমান, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল ও মো. শাহজাহান আলী। আসরে আরও উপস্থিত ছিলেন মো. মোজাম্মেল হক। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৫৮২তম পর্বের সমাপ্তি ঘটে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)