চুয়াডাঙ্গায় পুলিশ কনস্টেবল নিয়োগে তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

উত্তীর্ণদের লিখিত পরীক্ষা আগামী ২৯ আগস্ট

আপলোড তারিখঃ 2025-08-16 ইং
চুয়াডাঙ্গায় পুলিশ কনস্টেবল নিয়োগে তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের মাঠ পর্যায়ের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। তৃতীয় দিনের চযুংরপধষ ঊহফঁৎধহপব ঞবংঃ (চঊঞ)-এর ৫ম ইভেন্ট (১৬০০ মিটার দৌঁড়), ৬ষ্ঠ ইভেন্ট ড্র্যাগিং (পুরুষ প্রার্থীদের ১৫০ পাউন্ড ওজনের টায়ার ৩০ ফুট এবং নারী প্রার্থীদের ১১০ পাউন্ড টায়ার ২০ ফুট নির্দিষ্ট সময়ে টেনে আনা।) ৭ম ইভেন্টে রোপ ক্লাইম্বিং (পুরুষদের ১২ ফুট, নারীদের ৮ ফুট রশি বেয়ে ওঠা)। এদিনের ফিল্ড টেস্টে উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।


কার্যক্রম শেষে প্রার্থীদের উদ্দেশে বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। তিনি বলেন, ‘কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া হবে শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। শুধুমাত্র যারা সব ধাপে যোগ্যতা প্রমাণ করবে, তারাই নিয়োগ পাবেন। কোনো অবস্থাতেই প্রতারক বা দালাল চক্রের খপ্পরে পড়বেন না।’ তিনি আরও জানান, আগামী ২৯ আগস্ট সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজে চঊঞ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়োগ কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ায় পুলিশ সুপার নিয়োগ বোর্ডের সদস্য এবং নিয়োগ ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।


এসময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধি পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) মাসুমা আক্তার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ডেভেলপমেন্ট রেভিনিউ-২) মোহিত চৌধুরী, মেহেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম, ঝিনাইদহের  কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুন্না বিশ্বাস, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের চিকিৎসক ডা. মো. তারেক জুনায়েত ও ডা. মোছা. রেশমা খাতুন। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)