ছবির ক্যাপশন:
জামায়াতে ইসলামীর আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রাম কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা সাতটায় এই গ্রাম কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মাওলানা শহিদুল হক। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন সভাপতি আমান উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের সহকারী সেক্রেটারি আব্দুল জব্বার, কৃষিকল্যাণ বিভাগের সভাপতি জহিরুল ইসলাম মজনু, ১ নম্বর ওয়ার্ড সেক্রেটারি ইব্রাহিম এবং ২ নম্বর ওয়ার্ড সভাপতি আহসান হাবীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি রুহুল আমীন।
