ঝিনাইদহে আর্টিফিসিয়াল জুয়েলারি প্রশিক্ষণ ও সনদ বিতরণ

আপলোড তারিখঃ 2025-08-15 ইং
ঝিনাইদহে আর্টিফিসিয়াল জুয়েলারি প্রশিক্ষণ ও সনদ বিতরণ ছবির ক্যাপশন:

ঝিনাইদহে আর্টিফিসিয়াল জুয়েলারি প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে এই সনদ বিতরণ করেন ঝিনাইদহ চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন। এসময় অনুষ্ঠানে ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক আব্বাস আলী, রবিউল ইসলাম, সামসুল আলম, চেম্বারের পরিচালক আব্দুল মতিন, চেম্বারের সচিব এনামুল হক ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক কানিজ ফাতেমা জ্যোতি উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন), শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় পাঁচ দিনব্যাপী আয়োজিত আর্টিফিসিয়াল জুয়েলারি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ঝিনাইদহ চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ঝিনাইদহের সাধারণ মানুষের মধ্যে যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ দেখা যাচ্ছে, তা অত্যন্ত সম্ভাবনাময়। সফল উদ্যোক্তা হতে হলে দৃঢ় ইচ্ছাশক্তি ও ইতিবাচক চিন্তাধারা থাকা জরুরি। নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে শুধু নিজের নয়, অন্যদেরও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)