শৈলকূপায় মেছো বাঘের শাবককে পিটিয়ে মারলো এলাকাবাসী

প্রাণবৈচিত্র্য রক্ষায় প্রশাসনিক পদক্ষেপের দাবি

আপলোড তারিখঃ 2025-08-15 ইং
শৈলকূপায় মেছো বাঘের শাবককে পিটিয়ে মারলো এলাকাবাসী ছবির ক্যাপশন:

ঝিনাইদহের শৈলকূপার একটি মাঠে ধান কাটার মেশিনে আহত একটি মেছো বাঘের শাবককে পিটিয়ে মেরেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে শৈলকূপা পৌরসভার সাতগাছি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। সাতগাছি গ্রামের আব্দুর রশিদ মোল্লা জানান, দুপুরে সাতগাছি গ্রামের একটি ধানখেতে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার কাজ করছিলেন কৃষকেরা। এসময় ধানের জমিতে লুকিয়ে থাকা মেছো বাঘটি মেশিনের সামনে পড়ে মাথা ও পায়ে আঘাত পেয়ে গুরুতর জখম হয়। পরে আহত মেছো বাঘটি পালিয়ে যাওয়ার সময় কয়েকজন কৃষকদের সামনে পড়ে। কৃষকদের উপস্থিতি দেখে বাঘটি আক্রমণাত্মক হলে সবাই মিলে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে।


জাফরুল ইসলাম শিমুল নামে এক ব্যক্তি জানান, মেছো বাঘ আটকের খবর পেয়ে দ্রুত তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন বাঘটিকে মেরে ফেলা হয়েছে। বাঘটিকে মেরে কৃষক ও গ্রামের মানুষ আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। শৈলকূপা উপজেলা বন কর্মকর্তা মোকলেসুর রহমান জানান, তিনি সাক্ষী দিতে গাজীপুরে গেছেন। ঘটনাস্থলে তার সহকর্মীকে পাঠানো হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারবেন।

সাতগাছি গ্রামের আনোয়ার ও বল্টু হোসেন জানান, তাদের গ্রামে এর আগেও বাচ্চাসহ মেছোবাঘ পাওয়া গিয়েছিল। তাদের ধারণা, গ্রামটিতে আরো মেছোবাঘ রয়েছে। প্রাণ-পরিবেশ নিয়ে গবেষণা করা সুজন বিপ্লব বলেন, শুধু মেছোবাঘ নয়, শৈলকূপায় ধারাবাহিকভাবে গন্ধ গোকুল, কুমির, শুশুক, বন্যপ্রাণী ও জীববৈচিত্র‍্য নির্বিচারে হত্যার শিকার হচ্ছে। তারপরও প্রশাসনিক পদক্ষেপ নেই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)