মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2025-08-15 ইং
মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলকক্ষে জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ‎বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে সভায় সূচনা বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক। ‎বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলামের সঞ্চালনা আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. আনেয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আ. মজিদ পাতান, বীর মুক্তিযোদ্ধা তৌফিক আলী, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধার সংজ্ঞা বিস্তৃত। দেশ ও জাতি সবার ওপরে থাকবে। ইসলামিক সরকার, অনইসলামিক সরকার বা হিন্দু, মুসলিম, খ্রিস্টানদের মিলিত সরকার যেই আসুক না কেন, মুক্তিযোদ্ধারা সর্বদা সবার উপরে থাকবেন। এসময় বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মো. তৌফিক আলী, বীর মুক্তিযোদ্ধা আফজাল থেসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা দুলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)