চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শোক

আপলোড তারিখঃ 2025-08-15 ইং
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শোক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আজীবন সদস্য মজিবুল হক মালিক মজু ও চুয়াডাঙ্গার বিশিষ্ট বেতার শিল্পী আজহারুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ জানায়, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আজীবন সদস্য মজিবুল হক মালিক মজু একজন গুণীজন ছিলেন। রাজনীতির পাশাপাশি বই পড়া, সাহিত্য চর্চা ও উদ্বুদ্ধ করতে তিনি নানা ভূমিকা রেখেছেন। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের এই জীবন সদস্যের মৃত্যুতে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এবং চুয়াডাঙ্গার আরেক গুণীজন বিশিষ্ট বেতার শিল্পী আজহারুল ইসলাম। তিনি জেলার শিল্পী জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। বাংলাদেশ বেতারেও তার জনপ্রিয়তায় ছিল চুয়াডাঙ্গার সুনাম। তার মৃত্যুতে এ জেলার শিল্পী জগতে শোকের ছায়া নেমে এসেছে।


বিবৃতিতে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সহসভাপতি সরদার আলী হোসেন, সহসভাপতি মো. তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ সেলিম, সহসাধারণ সম্পাদক মেহেরাব্বিন সানভী, অর্থসম্পাদক মিম্মা সুলতানা মিতা, লোক সাহিত্য সম্পাদক আহাদ আলী মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাকির হোসেন, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক হুমায়ন কবির, শিশু-কিশোর বিষয়ক সম্পাদক লতিফা রহমান বনলতা, কার্যনির্বাহী সদস্য গোলাম কবির মুকুল ও হেলাল হোসেন জোয়ার্দ্দার শোক জানান। শোক বিবৃতিতে তাঁরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের আত্মার শান্তি কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)