ছবির ক্যাপশন:
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবী দল আলমডাঙ্গা পৌর শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। ফিরোজ আহমেদের অকাল মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা জেলা মৎসজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিণ্টু ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
