দামুড়হুদায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সীমান্তে মাদক-স্বর্ণ চোরাচালান বৃদ্ধিতে উদ্বেগ

আপলোড তারিখঃ 2025-08-15 ইং
দামুড়হুদায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

দামুড়হুদায় উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা, মানবপাচার এবং নারী ও শিশুনির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলনকক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র।


বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজোহা পলাশ, উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, সেক্রেটারি জেনারেল আবেদ উদ দৌলা টিটনসহ উপজেলার বিজিবির বিভিন্ন ক্যাম্প কোম্পানির কমান্ডারবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।


সভায় বক্তারা দামুড়হুদা উপজেলা মডেল মসজিদের চুরি প্রতিরোধে রাত্রিকালীন নিরাপত্তা জোরদার এবং উপজেলা সদর বাজারের দোকানপাশারীতে হঠাৎ চুরি বেড়ে যাওয়া, উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি জমিতে চাষকৃত কৃষকের ফলন্ত ফসল কেটে দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া সীমান্ত এলাকায় মাদক ও স্বর্ণ চোরাচালান বেড়ে যাওয়ায় পুলিশ এবং বিজিবির আইনশৃঙ্খলা রক্ষার ভূমিকা নিয়ে বক্তাগণ অসন্তোষ প্রকাশ করেন। এসব সমস্যা সমাধানকল্পে করণীয় সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)