চুয়াডাঙ্গায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

আপলোড তারিখঃ 2025-08-14 ইং
চুয়াডাঙ্গায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় মাদক মামলায় রশিদা বেগম নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে আসামির উপস্থিতিতে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ আল-আমিন মাতুব্বর এ রায় প্রদান করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রশিদা বেগম (৫৮) দর্শনা থানা এলাকার আকুন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ার রবিউল ইসলামের স্ত্রী।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৯ নভেম্বর সকালে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল আকুন্দবাড়িয়া গ্রামে ফার্মপাড়ায় ফেনসিডিল বিক্রি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় রশিদা খাতুনকে ৪৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মফিজুল ইসলাম দুইজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ দুইজনকে অভিযুক্ত করে ২০১৭ সালের জানুয়ারি মাসে চার্জশিট দাখিল করেন।


চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মারুফ সরোয়ার বাবু বলেন, এ মামলায় ৮ জন সাক্ষীর মধ্য ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার দুপুরে বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ে রশিদা বেগম নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)