১০ বছর পলাতক, অবশেষে আত্মসমর্পণ

চুয়াডাঙ্গায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে

আপলোড তারিখঃ 2025-08-14 ইং
১০ বছর পলাতক, অবশেষে আত্মসমর্পণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে সাড়ে ১০ বছর পলাতক ছিলেন সাইদুর রহমান সাবদার নামের এক ব্যক্তি। গতকাল বুধবার দুপুরে তিনি চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে বিচারক নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। বিকেলে তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নেওয়া হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক সাইদুর রহমান সবদার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর পাড়ার আহসান আলী আসানের ছেলে।
জানা যায়, ২০০৮ সালের ১১ ডিসেম্বর দুপুরে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের নাসিরকে একই এলাকার মনির ডেকে নিয়ে যায় কুড়িরমাঠের খেজুর বাগানে। বেশ কিছুদিন ধরে সাইদুর রহমান সবদার গ্রুপের সাথে জোয়ার বোর্ডের টাকা তোলা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে সাইদুরসহ ৮-১০ জন মিলে নাসিরকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


সকল আইনি প্রক্রিয়া শেষে ২০১৫ সালের ১০ মার্চ তৎকালীন জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী ৪ জন আসামির মধ্য ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ বছরের কারাদণ্ড প্রদান করেন। দুইজনকে বেকসুর খালাস প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাইদুর রহমান সাবদার পলাতক ছিলেন। দীর্ঘ সাড়ে ১০ বছর পর সাইদুর চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আল-আমিন মাতুব্বরের আদালতে আত্নসম্পর্ণ করে জামিন আবেদন করেন। জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)