ছবির ক্যাপশন:
দামুড়হুদায় ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এসএইচজি দলের সদস্যদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। এছাড়া কুষ্ঠ রোগী ও প্রতিবন্ধীদের মাঝে ক্রাচ ও হ্যান্ড সাপোর্টিং লাঠি দেওয়া হয়। গতকাল বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের খুলনা রিজিওনের প্রজেক্ট অফিসার অনন্ত বৈরাগী। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ম্যানেজার হাবিবুর রহমান, মাঠ সংগঠক মোহিনী আক্তার মাহিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীরা।
