মাদক উদ্ধার, অবৈধ অনুপ্রবেশকারী আটক

জীবননগর ও মহেশপুরে সীমান্তে বিজিবির পৃথক অভিযান

আপলোড তারিখঃ 2025-08-13 ইং
মাদক উদ্ধার, অবৈধ অনুপ্রবেশকারী আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গত সোমবার ও গতকাল মঙ্গলবার মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক মাদক বিরোধী ও বিশেষ অভিযানে ভারতীয় ফেনসিডিল, মদ, ইয়াবা এবং এক বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক করেছে। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা গেছে।


বিজিবি সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১২টা ৪৫ মিনিটে সীমান্ত পিলার ৬৯/৩-এস থেকে প্রায় ২ কিলোমিটার ভেতরে কালা গ্রামের ভাঙ্গাপাড়া এলাকায় হাবিলদার মো. আব্দুল কাদেরের নেতৃত্বে অভিযানে ৩৯ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫২ বোতল মদ উদ্ধার করা হয়। এছাড়া গতকাল মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৩/২-এস থেকে ১০০ গজ ভেতরে হালদারপাড়া গ্রামে নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


এর আগে গত সোমবার রাত ১১টা ২০ মিনিটে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১-আর থেকে ১০০ গজ ভেতরে রায়পুর গ্রামে হাবিলদার মো. সিকদার ইউনুচের নেতৃত্বে ৩৬৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর কিছু সময় পর রাত ১১টা ৩০ মিনিটে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৭/এমপি থেকে ২৪০ গজ ভেতরে নতুনপাড়া গ্রামে হাবিলদার মো. রমজান আলীর নেতৃত্বে ৩০৫ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।
এর আগে রাত ৮টা ২০ মিনিটে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১০৫-আর থেকে ১০০ গজ ভেতরে মাইলবাড়িয়া গ্রামে হাবিলদার মো. নুরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে মো. মোস্তফা মিয়া (৪২) নামের একজনকে ৫ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়। আটককৃত আসামি ও মদ মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।


অপরদিকে বিকেল ৫টা ৪০ মিনিটে কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৭৪-আর থেকে ১০০ গজ ভেতরে কুমিল্লাপাড়া গ্রামে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় মো. রফিকুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)